প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটুক্তির প্রতিবাদে হ্নীলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের কটুক্তির প্রতিবাদে হ্নীলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে বাদে আছর হ্নীলা দরগাহ ষ্টেশন হতে বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি রাশেদ মাহমুদ আলীর নির্দেশে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনির নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে হ্নীলা বাসষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে তারেক মাহমুদ রনি,ও আওয়ামী লীগ নেতা মুফিজুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বক্তারা বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে হীনমন্যতার পরিচয় দিয়েছে। আমরা এই ধরনের গর্হিত কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার কৌশল, দক্ষতা ও উন্নয়ন দেখে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতারা নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করার জন্য এই ধরনের হীন-কর্মকান্ডের আশ্রয় নিয়ে দেশ ও জাতির কাছে হাসির খোরাকে পরিণত হতে চলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা কর্মীরা বেঁচে থাকতে জননেত্রী শেখ হাসিনার প্রতি কটুক্তি মেনে নেব না। আগামীতে এই জাতীয় রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিলে কঠিন ভাষা জবাব দেওযা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।