ইউক্রেনের প্রতিনিধি দল শান্তি আলোচনার জন্য তুরস্কে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। প্রতিনিধিরা বলছেন, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা।

তুরস্কে মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই পর্যন্ত দেশ দুটির মধ্যে যত আলোচনা হয়েছে সেগুলো ‘খুবই কাটখোট্টা’ ছিল বলে মন্তব্য করেছে ইউক্রেন।