মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
*************************************************
আয়াত নম্বর :-২৪
**************************
★★ মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু। ★★
*******************************************
তাই সে ক্ষুদ্র প্রয়াস
যদি না পারো তোমরা –
জেনে রেখো ধারি নাকো ধার
কভূ তোমাদের আমরা।
নিশ্চিত আমি জানি
কখনো তোমরা পারবেনা –
আমি যা বলি সেই কথার
বরখেলাপ কদাচিত হবেনা।
চেষ্টা কর অন্তত বাঁচতে
আগুন হতে দোযখের –
যার জ্বালানী হবে সেথায়
অবিশ্বাসী মানুষ ও পাথরের।
যা প্রস্তুত করা হয়েছে
জাহান্নামে আগুনের সাগর,
শুধু প্রজ্বলিত অগ্নি শিখা
কাফেরদের পুড়ানোর আকর।
