সাদ্দাম হোসাইন : হ্নীলা জাদিমোরায় র্যাব-১৫ এর সদস্য অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এনামুল হক নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৫জুলাই বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হ্নীলা উত্তর দমদমিয়া এলাকায় প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ জাদিমোরা এলাকার ছৈয়দুল হকের পুত্র এনামুল হক (৩৬) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদেও সম্মুখে শপিং ব্যাগটি তল্লামী করে ৮হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ২১হাজার ৫শ টাকা উদ্ধার করে।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও নগদ টাকাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
