অনলাইন : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার ভোরে পুলিশ ও র্যাবের যৌথ একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন- আসাদুল হক ও জাহাঙ্গীর হোসেন।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। হাকিমপুর উপজেলা থেকে আসাদ ও ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর নামের একজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, আটক দুজনকে রংপুর র্যাব কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বেলা ১১ টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
