আ.লীগে যোগ দিলেন খালেদার উপদেষ্টা ইনাম আহমেদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাদের অন্যতম ইনাম আহমেদ চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক আমলা ইনাম। প্রাথমিক মনোনয়নের তালিকায় তিনি থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়ে যান।