টেকনাফে অর্ধলক্ষ ই/য়া/বা বোঝাই ফিশিং বোটসহ ৭রোহিঙ্গা গ্রে/ফ/তা/র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ :-টেকনাফে কোস্টগার্ড-র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে অর্ধলক্ষ ইয়াবা বোঝাই ফিশিং বোটসহ ৭জন রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০এপ্রিল মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী এবং র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের সমন্বয়ে শাহপরীর দ্বীপ ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তা অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড আভিযানিক দল ঘন্টাব্যাপি বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরে আটক বোটটিতে তল্লাশী চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ফারুক (২০),ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২) কে গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ###