বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং টেকনাফ ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ টূর্ণামেন্টের ২য় জয় তুলে নিয়েছে।

২৬জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা টেকনাফ ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমী এবং রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রধমার্ধ্বের ১৫মিনিটের মাথায় জামাল মেম্বার ফুটবল একাদশের অতিথি খেলোয়াড় প্রতিপক্ষের জালে গোল করার জন্য যাওয়ার সময় অবৈধভাবে বাঁধা দেওয়ার কারণে ফ্রি কিক লাভ করেন। দলীয় অধিনায়ক শেখ আহমদ পেলান্টি কিক থেকে ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর উভয়দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষ দলের প্রতিরোধের মুখে কোন গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলা উত্তেজনায় এগিয়ে চললেও সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। আবারো উভয় দলের খেলোয়াড়েরা মাঠে নেমে এগিয়ে থাকা দল গোলের ব্যবধান বাড়ানো এবং পিছিয়ে থাকা দল গোল পরিশোধের জন্য প্রানপণ চেষ্টা চালায়। কিন্তু কেউ সুযোগ কাজে লাগাতে পারেনি। খেলার সময় শেষ হওয়ার আগেই জামাল মেম্বার একাদশের ১০নং জার্সিধারী অতিথি খেলোয়াড় ক্যাসিও চমৎকার গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। খেলার সময় শেষ হওয়ায় রেফারী খেলার সমাপ্তি ঘোষণা করলে জামাল মেম্বার ফুটবল একাদশ এই টূর্ণামেন্টে টানা ২য় জয় নিয়ে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক শেখ আহমদ। খেলায় প্রধান রেফারী ছিলেন মোহাম্মদ শফি, সহকারী রেফারী ছিলেন আনোয়ার ও রুস্তম এবং ৪র্থ রেফারী ছিলেন ফারুক।
আগামীকাল ২৭জানুয়ারী টেকনাফ ফুটবল একাডেমী ও কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###
