শাহীন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় হ্নীলা মহিলা লীগের শুকরিয়া সভা ও আনন্দ মিছিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ায় হ্নীলা ইউনিয়ন মহিলা লীগের শুকরিয়া সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বিকাল ৩টায় হ্নীলা সিকদার পাড়াস্থ রাশেদা মেম্বারের বাস ভবনে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি ও সাবেক মেম্বার রাশেদা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মরিয়ম খাতুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারুল ইসলাম, হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন প্রমূখ। এসময় ইউনিয়ন মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে নেতৃবৃন্দ বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী শাহীন চৌধুরীকে নৌকা প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহব্বান জানান। নৌকায় ভোট দিয়ে শাহীন আক্তার চৌধুরীর বিজয় নিশ্চিত করতে মা-বোনদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনের ক্ষোভ, দুঃখ ও অভিমান ভূলে নৌকার জন্য কাজ করতে হবে। সভায় শাহীন চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সভাশেষে মহিলা লীগের বিশাল আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।