কায়সার হামিদ মানিক : সামাজিক সংগঠন আঞ্জুমানে মুফিদুল ইসলামের আয়োজনে উদ্বাস্তু রোহিঙ্গাদের মাঝে ৪হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উখিয়ার ৪ টি ও টেকনাফের ৪ টি ক্যাম্পে চার হাজার রোহিঙ্গাদের মধ্যে সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম আঞ্জুমানে মুফিদুল ইসলামের আয়োজনে ও ঢাকা আঞ্জুমানে মুফিদুল ইসলামের অনুদানে দুঃস্হ রোহিঙ্গা শরণার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। সোমবার দুপুরে উখিয়ার কুতুপালং – ৪ নং মেগা ক্যাম্পে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও সংগঠনের সদস্য শ্যামল কুমার নাথ বলেন, আঞ্জুমানে মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সর্বদা সমাজের অসহায় ও দুঃস্হ মানুষের সেবা করে আসছেন।
তিনি বলেন, আঞ্জুমানে মুফিদুল ইসলাম সামাজিক সেবা সংগঠন হিসেবে অতীতেও এসব দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। সংগঠের এধরণের মানবিক প্রয়াস ও প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিশেষ অতিথি সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম কাদেরী বলেন,আঞ্জুমানে মফিদুল ইসলাম ঢাকার অনুদানে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে মানবিক সহায়তা চলমান থাকবে।
রোহিঙ্গাদের মাঝে কম্বল বিতরণ কারে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদনান তাহিয়ান, সিএমপির (দক্ষিণ) এডিসি আবদুর রউপ,কুতুপালং – ৪ নং ক্যাম্পের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ রতন সিং,উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর, পরিদর্শক (তদন্ত ) নুরুল ইসলাম মজুমদার, ১ নং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশের পরিদর্শক মাঈন উদ্দিন সহ কর্মকর্তারা।
