হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে জাদিমোরা ফুটবল একাদশের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা হাইস্কুল মাঠে আন্ত:উখিয়া-টেকনাফ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের ২য়দিনের খেলায় জাদিমোরা ফুটবল একাদশ ১-০ গোলে জয় তুলে নিয়েছে।
১৩ ফেব্রুয়ারী (শনিবার) বিকাল সোয়া ৪টায় হ্নীলা হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ ইং ৪র্থ আসরের ২য়দিনের খেলা হ্নীলা জাদিমোরা ফুটবল একাদশ বনাম টেকনাফ ক্রীড়াঙ্গনের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যদিয়ে এগিয়ে চললেও কোন দলই গোলের দেখা পায়নি। এরই মধ্যে রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর আবারো খেলা শুরু হয়। ২য়ার্ধ্বের ২১মিনিটের মাথায় জাদিমোরা ফুটবল একাদশের ১৭নং জার্সিধারী খেলোয়াড় ওসমান গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এরপর টেকনাফ ক্রীড়াঙ্গন একাদশ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পায়নি। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে ২য় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন জাদিমোরা ফুটবল একাদশের একমাত্র গোলদাতা ওসমান। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাশেদ মাহমুদ আলী ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করেন।
উক্ত খেলায় প্রধান রেফারী ছিলেন আলী হোছন, সহকারী রেফারী ছিলেন রুস্তম আলী সৈকত, কায়সারুল হক মুবিন এবং ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন জিয়াউল হক।
আগামীকাল ৩য়দিনের খেলায় লেদা স্পোর্টিং ক্লাব বনাম মৌলভী বাজার ক্রীড়া পরিষদের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। ###