আজ হিরামনির ৭ম জন্মবার্ষিকী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : আজ হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর আমিনের একমাত্র মেয়ে উম্মে হাবিবা (হিরামনি) এর ৭ম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উত্তরোত্তর সাফল্য কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

৫ জুলাই বিকাল ৪টায় হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ কাঞ্জর পাড়ার হ্নীলা শাখা ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং প্রোপাইটর মোঃ লুৎফুর আমিন এবং মোস্তাকিমা বিন আমিন দম্পতির মেয়ে উম্মে হাবিবা (হিরামনি) এর ৭ম জন্ম বার্ষিকী পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে খতমে কুরআনের আয়োজন করা হয়েছে। খতমে কুরআন শেষে বিশেষ দোয়া মাহফিলের পর উপস্থিত সকলের জন্য মিষ্টিমুখ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
সে লম্বাবিল কামিলি সুন্নাহ মাদ্রাসার ২য় শ্রেণীতে অধ্যয়নরত। আগামীতে সে ভাল লেখাপড়া করে দেশ ও জাতির সেবায় আতœনিয়োগ করার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। ##