মরিচ্যা চেকপোষ্টে ২৯ হাজার ইয়াবা সহ আটক ১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম,এস রানা, উখিয়া :
মরিচ্যা যৌথ চেক পোষ্টের বিজিবি জোয়ানরা ২৯ হাজার পিস ইয়াবা সহ এক পাচারকারী কে আটক করেছে। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে।

জানা যায়, গত ১১ এপ্রিল রাত ১০ দিকে বিজিবি সুবেদার নজরুল ইসলামের নেতুত্বে গোপন স্ংবাদের বিত্তিতে টেকনাফ হতে কক্সবাজার মুখী ঢাকা মেট্রো ড, ১১- ১৬৮০ নং- মিনি কাভার্ড ভ্যানে কেকের প্যাকেটে অভিনব কায়দায় পাচারকালে ২৯ হাজার ইযাবা জব্দ করা হয়।

এসময় পাচারকারী চালক ফেনী গাজারিয়া কান্তির নুর নবীর পুত্র মোহাম্মদ ফরহাদ (২০) কে আটক করে এবং পাচার কাজে ব্যবহৃত মিনি কভার ভ্যানটি জব্দ করা হয়।

পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জব্দ কাভার্ড ভ্যান সহ রামু থানায় সোপর্দ্য করা হয়েছে।