কক্সবাজারে ইয়াবাসহ উপজাতীয় মাদক পাচারকারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : কক্সবাজারে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির এক উপজাতীয় মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,গত ২২জুন রাত পৌনে ৯টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে রামু দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা মসজিদ মার্কেটের পূর্বে মেসার্স তোহা এন্ড ফারিহা এন্টার প্রাইজের সামনে রাস্তায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রæ বাজার বাইশপাড়ি এলাকার মৃত ওজাই অংয়ের ছেলে অং ছি থোয়াইন (৩৩) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট মামলায় রামু থানায় সোর্পদ করা হয়েছে। ###