আজ দক্ষিণ আফ্রিকার সাথে শেষ চমক বলে কিছু দেখাতে পারবে টাইগারেরা!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ৩টি বাজে হারের পর চরম হতাশ হয়ে পড়েছে টাইগার সমর্থকেরা। এক প্রকারে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে খেলোয়াড়েরা। তার উপর আজ বিকালে মুখোমুখী হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাথে। একেবারে হতাশ টাইগার সমর্থকেরা শেষ বেলা হলেও একটি চমক দেখার অপেক্ষায় রয়েছে।
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার বিপক্ষে কাছে গিয়েও দুটি ম্যাচ হারায় মানসিকভাবে আমরা কিছুটা ভেঙে পড়েছিলাম। সম্ভবত বিশ্বকাপে আমাদের সম্ভাবনা শেষ। তবে আজ সর্বোচ্চ সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবে ছেলেরা। সবাই ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর।’

দুদলের লড়াইয়ে এখনো কোনো টি ২০ ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে দুদল। ২০০৭ সালে প্রথমবারের মতো সেই বিশ্বকাপে প্রোটিয়ারা জিতেছিল সাত উইকেটে।

আজ দক্ষিণ আফ্রিকা হারলে সেমিফাইনালের পথ অনেকটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। আইডেন মার্করাম, ডেভিড মিলাররা নিজেদের সেরা ছন্দ খুঁজতে মুখিয়ে আছেন। বাংলাদেশের ব্যাটিং সমস্যা বাইরে রেখে এখন ফিল্ডিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সবশেষ ৫বছরে এবারই সবচেয়ে বেশি ক্যাচ মিস হয়েছে টাইগারদের। শরিফুল ইসলাম আগের ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন। ধারাবাহিকতা রেখেছেন মেহেদী হাসানও। দলীয় পারফরম্যান্সে একটি জয় পেলেই বাংলাদেশের ড্রেসিংরুমের অবস্থা বদলে দিতে পারে।