লামায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কোয়ান্টম ফাউন্ডেশনের গর্ভবতী মা প্রসুতি ও শিশুর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : বান্দরবানের লামায় ‘মুজিব বর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩৫০ জন গর্ভবতী মা, প্রসুতি ও শিশুর ‘মাতৃমঙ্গল একাত্মায়নের আয়োজন করেছেন কোয়ান্টম ফাউন্ডেশন।
এ উপলক্ষ্যে ১০ জানুয়ারী সকালে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ গরীব অসহায় গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ ডেলিভারি সেবা, পুষ্টি চিকিৎসা প্রধানসহ শীতবস্ত্র বিতরন করা হয়।
কোয়ান্টাম চট্টগ্রাম সেন্টারের উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ প্রধান অতিথি ছিলেন। অন্যান্যদের মাঝে সাংবাদিক নুরুল আলম খান, সাংবাদিক সালাম সামাদ প্রমূখ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচী গ্রহন করেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। প্রথম দিনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি।