এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে হযরত শাহ ওমর (রাঃ) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। গতকাল ১১ জানুয়ারী শুক্রবার জুমার নামাজের পর তিনি কাকারা ও পাশের ইউনিয়ন লক্ষ্যারচরে নির্বাচনী প্রচারনা শুরু করেন। এসময় লিটু স্থানীয় জনগনের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
জাহেদুল ইসলাম লিটু বলেন, পবিত্র জুমার নামাজ পরবর্তী শাহ উমর(রাঃ)এর পবিত্র মাজার জিয়ারতের মধ্যদিয়ে আজ আসন্ন চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে আনুষ্ঠানিক গনসংযোগ-প্রচারনা শুরু করলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রী,দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে-চকরিয়া-পেকুয়ার মাননীয় সাংসদ,জননেতা জাফর আলমের স্নেহধন্যে আধুনিক-আলোকিত চকরিয়া গড়ার পরিকল্পনাকে এগিয়ে নিতে চাই। আমি প্রিয় চকরিয়াবাসীর দোয়া, ভালবাসা ও সহযোগীতা কামনা করছি।
ওইসময় উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, পৌরসভা যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম রাসেল, ফরিদুল ইসলাম, আইন সম্পাদক সোলতান আহমদ, প্রচার সম্পাদক আরিফ মাঈন উদ্দিন রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক শের আলম শেরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, কৃষি সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক বশিরুল আলম, উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বন ও পরিবেশ সম্পাদক বাবুল বড়–য়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জমির উদ্দিন বাবলু, মুক্তিযোদ্ধা সম্পাদক জয়নাল আবেদিন, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, অর্থসম্পাদক আজিজুল হক প্রমুখ নেতৃবৃন্দ। ##
