নিজস্ব প্রতিনিধি : টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
নিহত রোহিঙ্গারা হচ্ছে শামলাপুর ২৩ নং রোহিংগা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২০) ও উখিয়ার জামতলী ১৫ নং রোহিংগা কাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)।
প্রাথমিকভাবে নিহত দু’জনই মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হচ্ছে এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, খাইরুল ও মানিক মিয়া।
১৪ মে রাত সাড়ে ১২টার দিকে শামলাপুর মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস।
