উখিয়ায় বিড়ি শ্রমিক ব্যবসায়ী ভোক্তাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কায়সার হামিদ মানিক : উখিয়া বিড়ি শ্রমিক, ব্যবসায়ী ও ভোক্তা মিলে বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা ও সকল ক্ষেত্রে বৈষম্যদুর করার জন্য এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বালুখালী পানবাজারে অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সভায় অংশগ্রহনকারী তামাক চাষি আব্দুল গফুর বলেন, আমি ক্ষুদ্র একজন চাষি, তামাক চাষ করে আমার সংসার চলে। বর্তমানে আমার ২ ছেলে এবং ১ মেয়ে পড়ালেখা করে আসছে। এই মুহুর্তে তামাক চাষ বন্ধ হয়ে গেছে আমার পরিবার মানবিক বিপর্যয় নেমে আসবে। pic ukhiya022 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বিড়ি ব্যবসায়ী দিল মোহাম্মদ বলেন, আমার দোকানে প্রধান ব্যবসা হচ্ছে বিড়ি বিক্রি করা। এটি বন্ধ হয়ে গেলে আমার দোকান গুড়িয়ে নিতে হবে। ভোক্তা আলী আহমদ বলেন, বিড়ি সেবন করা আমার একটি নেশায় পরিনত হয়েছে। বিড়ি খেতে না পারলে আমাকে অন্য নেশায় লিপ্ত হতে হবে। এতে আমার পরিবার ও আমি আর্থিক ক্ষতিরমূখে পড়ার সম্ভাবনা রয়েছে।
মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে সকল শ্রেণী পেশার মানুষ গণ স্বাক্ষরে সামিল হয়।