পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

প্রতিনিধি :

উখিয়ার পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল পালংখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ১৯জুন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মনজুর এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টোর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উখিয়া -টেকনাফ সংসদীয় টিম প্রধান শাহআলম চৌধুরী। বিশেষ জেলা আওয়ামীলীগ নেতা এড.ফরিদুল আলম, ও ইউনুস বাংগালী, উখিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর. কবির চৌধুরী। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা মোজাফফর আহমদ সওদাগর, হাজী নুর আহমদ, আবদুর রহিম রাজা সহ উপজেলা, ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ডের সভাপতি /সাধারণ সম্পাদক গণ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।