টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ পৌরসভার ৫ নং ওয়ার্ডে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিক, পৌর আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক মোঃ ইউছপ মনুসহ, পৌর ইঞ্জিনিয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ্থত ছিলেন।
মঙ্গলবার সকালে পৌরসভার অলিয়াবাদ গোদারবিল সড়কের মোঃ হোসেনের বাড়ী হতে আলী আবাসের বাড়ী পর্যন্ত প্রায় ১১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ১১ শ ফুট দীর্ঘ ও ৯ ফট পর্যন্ত প্রসস্থ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
সড়ক সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসী পৌর মেয়র ও কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন।

