আ*গ্নে*য়া*স্ত্র-গুলি, ওয়াকিটকি সহ চার খু*নে*র আসামী আ*র*সা কমান্ডার জোবায়ের গ্রেফতার 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

উখিয়ার পালংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের অভিযান 
নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার ১০ মে।
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সহ আরসা’র এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ।
আজ বুধবার ভোর রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ আমির জাফর।
এর আগে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে জোবায়েরকে আটক করে এপিবিএন।
আটক মোহাম্মদ জুবায়ের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর শীর্ষ কমান্ডার। হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আজ বুধবার দুপুরে উখিয়া ৮ এপিবিএন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আমির জাফর জানান, আজ ভোর রাতে উখিয়া উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দ্যেশে জড়ো হয়েছে খবরে এপিবিএন এর একটি দল বিশেষ অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিত টের পেয়ে দুষ্কৃতিকারিরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে দুষ্কৃতকারিরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করতে সক্ষম হয়।
এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪ টি দেশিয় তৈরী বন্দুক, ৩২ টি গুলি ১ টি গুলির খালি খোসা ও ১ টি ওয়াকিটকি সেটের চার্জার।
এডিআইজি বলেন,  আটক মোহাম্মদ জুবায়ের আরসা’র শীর্ষ কমান্ডার। সে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সংঘটিত নানা অপরাধের সাথে জড়িত। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
  • ARSA
  • আগ্নেয়াস্ত্র
  • আরসা কমান্ডার জোবায়ের
  • রোহিঙ্গা ক্যাম্প