আগামী ২২ জানুয়ারী উখিয়ায় আসছেন বায়তুশ শরফ পীর কেবলা মোঃ কুতুব উদ্দিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম,এস রানা : আগামী ২২ জানুয়ারী বুধবার উখিয়া কোটবাজারে আসছে রেহানুমায়ে শরিয়াত ওয়াত তরিকত, মুরশিদে বরহক বাহারুল উলুম শাহ সুফী আলহাজ্ব হযরত মওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন ( মাঃ জিঃ আঃ) পীর সাহেব হুজুর কেবলা বায়তুশ শরফ ও সভাপতি বায়তুশ শরফ আন্জুমান ইত্তেহাদ, বা্ংলাদেশ। তিনি বিকেলে উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের কুতৃবাবাদ ( হাতির ঘোনা) বায়তুশ শরফ কমপ্লেক্স ও কুতুবিয়া আদর্শ নুরানী মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান মেহমানের আলোচনায় অংশগ্রহণ করবেন। এতে রাজা পালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আবুল ফজল সহ বিভিন্ন উলামায়ে কারামগন উপস্হিত থাকবেন এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দি্য়েছেন মসজিদ পরিচালনা কমিটি সদস্য বৃন্দ। এ ছাড়াও ঐদিন রাত ৮ টার সময় ঐতিহ্যবাহী কোটবাজার ভালুকিয়া রোডে, কোটবাজার ব্যবসায়ী মহলের উদ্দোগে পবিত্র সিরাতুন্নবী (সঃ) মাহফিলে হুজুর কেবলা বায়তুশ শরফ প্রধান মেহমান হিসেবে উপস্হিত থেকে পবিত্র আল কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন। উক্ত সিরাতুন্নবী মাহফিলে সকলকে দ্বীনি দাওয়াত দিযেছে কোটবাজার ভালুকিয়া রোড ব্যবসায়ী মহল।