সাগরে ফিশিং বোট ও জেলেদের গু*লি*ব*র্ষ*ণ ; নিহত জেলে এবং বোটসহ সবাইকে ফেরত আনা হয়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মায়ানমার নৌবাহিনীর গুলি চালিয়ে ৬টি বোটসহ ধরে নিয়ে যাওয়া অর্ধশতাধিক জেলেদের মধ্যে নিহত ১জনসহ দুই দফায় ফিশিং বোটসহ সবাইকে ফেরত আনা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরী জানান,১০অক্টোবর সকালে স্থানীয় সুত্রমতে অবগত হয়ে উর্ধ্বতন মহলের সাথে আলোচনা স্বাপেক্ষে দুপুর ১২টারদিকে মায়ানমার নৌবাহিনী ১টি ফিশিং বোট নিয়ে মৃত জেলে সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ কোনার পাড়ার বাঁচা মিয়ার পুত্র ওসমান গণি ও আহত আরো ২জনসহ মোট ১১জনকে কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে। দুপুরের দিকে তাদের শাহপরীর দ্বীপ জেটিঘাটে আনলে হৃদয়বিদারক ঘটনার সুত্রপাত হয়। এরপর সন্ধ্যার দিকে যোগাযোগ করে অবশিষ্ট ফিশিং বোট ও জেলেদের ফেরত আনা হয়েছে।

ভিকটিমের পরিবার ও স্থানীয়দের সুত্রধরে উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, গত ৯ অক্টোবর দুপুর আড়াই টারদিকে সেন্টমার্টিন দ্বীপ ও মায়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে বাংলাদেশের মাছ ধরার নৌকায় মায়ানমার নৌবাহিনী গুলি চালিয়ে আতংক সৃষ্টি করে। এরপর ৬টি বোট এবং ৫০-৬০ জন জেলেসহ আটক করে। তাদের মধ্যে ১ম দফায় ১টি ফিশিং বোট নিয়ে নিহত-১, আহত-২জনসহ ১১জনকে ফেরত দেয়। রাতে অবশিষ্ট ফিশিং বোট ও অন্যদের ফেরত পাঠায় বলে সেন্টমার্টিনের স্থানীয় মালিক সুত্র নিশ্চিত করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার আরো জানান,এই বিষয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর রাতেই অবশিষ্টদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ###