কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদের সাবেক খতিব মাওঃ তাহেরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজার শহর জামায়াতের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার বায়তুশ শরফ জামে মসজিদের সাবেক খতিব এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ¦ মাওলানা তাহেরুল ইসলাম আজ ২৬ ফেব্রুয়ারী সকাল ৯.১৫টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কারেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমির ফজলুল কাদের ও সেক্রেটারী রিয়াজ মুহাম্মদ শাকিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রচার সেক্রেটারী

কক্সবাজার শহর।