টেকনাফে বিজিবি’র অভিযান
প্রেস বিজ্ঞপ্তি :: ২১ মে ২২০০ ঘটিকার সময় জানা যায় যে, হৃীলা ইউপিস্থ মৌলভীবাজার আড়াই নম্বর এলাকায় অবস্থিত মোঃ হবিউল্লাহ এর বসতবাড়ীতে ইয়াবা ক্রয়-বিক্রয় হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হৃীলা বিওপির নায়েক মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল উক্ত বাড়ীতে গমন পূর্বক বাড়ীটি ঘেরাও করে। বসতবাড়ীটি ঘেরাও করার সাথে সাথে টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই মোঃ হবিউল্লাহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল দল অক্লান্ত পরিশ্রম করে এক পর্যায়ে মোঃ হবিউল্লাহকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আনুমানিক ২২৩০ ঘটিকার সময় বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত বাড়ীটি তল্লাশি করে তার বসত ঘরের ভেতর থেকে পলিথিন দ্বারা মোড়ানো ইয়াবা ভর্তি ০৮ টি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়। এমতাবস্থায় টহলদল উক্ত বাড়ীতে পুনরায় ব্যপক তল্লাশী অভিযান পরিচালনা করে উক্ত ঘরের ভেতর বাঁশের আলনার মধ্যে কাপড় দ্বারা মোড়ানো অবস্থায় ০২ টি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক ব্যক্তিবর্গের সম্মুখে উক্ত প্যাকেটগুলো খুলে গণণা করে ৪,৫৩,৯০০/- (চার লক্ষ তিপান্ন হাজার নয়শত) টাকা মূল্যমানের ১,৫১৩ (এক হাজার পাঁচশত তের) পিস মেটা এ্যামফিটামিনযুক্ত মাদক ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ধৃত আসামীর নাম ও ঠিকানা। মোঃ হবিউল্লাহ (২৫), পিতা-মৃত আব্দুস সালাম, গ্রাম-মৌলভীবাজার, পোঃ-হৃীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ধৃত আসামী নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট এবং অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করতঃ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং দেশীয় তৈরী পাইপগানসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
