অর্নূধ-১৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চকরিয়া উপজেলা টিমের শুভ সুচনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অর্নূধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার সকাল দশটায় বাহারছড়া গোল চত্ত¡র মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় জয়ের ধারা অব্যাহত রেখে শুভসুচনা করেছে চকরিয়া উপজেলা দলের বালক বালিকা টিম।
উদ্বোধনী খেলায় উখিয়া উপজেলা পুরুষ দলকে ট্রাইবেকারে হারিয়ে জয় লাভ করে চকরিয়া উপজেলা ফুটবল দল। একই সাথে উখিয়া উপজেলার মহিলা দল টুর্নামেন্টে না আসায় ওয়াকওভার পেয়ে জয়ী হয় চকরিয়া উপজেলা মহিলা ফুটবল দল।
খেলার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। এ সময় পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে বেশি গুরুত্ব দেওয়ার কারনে দেশের অন্যান্য খাতের মত খেলাধুলাও অনেকটা এগিয়ে গেছে।
এ ছাড়া নিয়মিত খেলাধুলা চর্চার মধ্য দিয়ে কক্সবাজারের সুনাম আরো বাড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান। বিশেষ করে মহিলাদের আরো বেশি করে খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তি রায়, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফ্ও) সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চকরিয়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা ফুটবল দলের কোচ মো.নুরুল আবছার সহ ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা খেলা দেখে চকরিয়া উপজেলার ভূঁয়সী প্রশংসা করেন।##