নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন ১৮মার্চ : মনোনয়নপত্র সংগ্রহ করলেন নৌকার প্রার্থী অধ্যাপক এম,শফি উল্লাহ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত একক প্রার্থী অধ্যাপক মো, শফি উল্লাহ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মো, শফি উল্লাহ। সাথে অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপদেষ্ট ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো,ইকবাল,সাধারণ সম্পাদক মো,ইমরান,দপ্তর সম্পাদক এম,এস ইকবাল চৌধুরী, মহিলা নেত্রী জুহুরা বেগম,কৃষকলীগ সাঃসম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল,স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি আব্দু সাত্তার,শ্রমীকলীগ সভাপতি মো,জহির উদ্দীন,সাধারণ সম্পাদক পাইছ অং মার্মা,ছাত্রলীগ নেত্রী সানজিদা আক্তার রুনা,সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু,সাধারণ সম্পাদক উবা চিং মার্মা,কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান রায়হান,সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ।
এই সময় নির্বাচন অফিসের পক্ষ থেকে ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর।
প্রসঙ্গত, এর আগে অধ্যাপক মো,শফি উল্লাহ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে যাচাই বাচাইর পর কেন্দ্রীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিক একক প্রার্থী হিসেবে ৯ ফেব্রোয়ারী দলীয় ননোনয়পত্র হাতে তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের।