হ্নীলা ইউপির ৭,৮ ও ৯নং সংরক্ষিত মহিলা মেম্বার পদে খুরশিদা ইয়াছমিন সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

বার্তা পরিবেশক : আসন্ন হ্নীলা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদের উপ নির্বাচনে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবিকা আপনাদের সকলের পরিচিত মুখ খুরশিদা ইয়াছমিন (এম.এ) সর্বস্তরের ভোটারদের মনোনীত প্রার্থী হিসেবে উপ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন।
এর আগেও তিনি উল্লেখিত ওয়ার্ড থেকে ২বার নির্বাচনে লড়েছিলেন। মাত্র অল্প ভোটের ব্যবধানে হেরে যান।

খুরশিদা ইয়াছমিন রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষিকা। তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষকতা করে আসছেন।
সুদীর্ঘ বছর ধরে তিনি দক্ষিণ হ্নীলায় নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। নারী শিক্ষা প্রসারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি জড়িত। আগামী উপ নির্বাচনে ৭,৮ ও ৯ ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া এবং অকুন্ঠ সমর্থন আশা করেন এই নারী শিক্ষিকা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে এই ওয়ার্ডের মহিলা মেম্বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংরক্ষিত এই ওয়ার্ডটি শূণ্য হয়ে পড়ে।

প্রসঙ্গত: টেকনাফের হ্নীলা জাদীমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শাকের আহমদের সহধর্মিণী হলেন মেম্বার পদপ্রার্থী খুরশিদা ইয়াছমিন।#