বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে ডায়াবেটিস ও মিনি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২৪জুন সকাল ১০টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে গুহাফা ও কক্সবাজার ডায়াবেটিস সমিতির যৌথ উদ্যোগে ১১তম ডায়াবেটিস ক্যাম্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব মমতাজুল ইসলাম মনুর সঞ্জালনায় উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ লেঃ কর্ণেল ডাঃ মাহবুব কামাল, কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুসা, প্রশাসনিক কর্মকর্তা সুব্রত সেন গুপ্ত, গুহাফার মেডিকেল অফিসার ডাঃ আবু বকর আল মামুন, ছালেহ আহমেদ মেম্বার, মাষ্টার কামাল আহমদ, মাষ্টার শাহ আলম, ক্বারী নুরুল ইসলাম,কফিল আহমেদ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা এনামুল হক মন্জুর, আব্দুল আজিজ, মোঃ জাকারিয়া, মোঃ ফায়সাল আশেক,ডাঃ জালাল উদ্দীন, মাওলানা জাকের হোসাইন ও মো জসিম উদ্দিন এবং বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা প্রমূখ।

ক্যাম্পেইনে ডায়াবেটিস রোগীদের বক্তব্য শুনা হয়। এরপর তাদের দিক-নির্দেশনা দিয়ে বিনামূল্যে ডায়াবেটিস মাপার যন্ত্র ও ঔষধ বিতরণ করা হয়। এরপর ফাউন্ডেশনের বিশেষ চিকিৎসা ক্য্যাম্পে হৃদ রোগ বিশেষজ্ঞ ডাঃ জামাল আহমেদ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ লেঃ কর্ণেল ডাঃ মাহবুব কামাল, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা মোঃ মুসা, ডাঃ আবু বকর আল মামুন দেড় শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

