বার্তা পরিবেশক :: হ্নীলা ৫নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে ইউছুপকে সভাপতি ও ইসমাঈলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
১২ অক্টোবর বিকাল ৩টায় হ্নীলা দরগাহস্থ পেট্টোল পাম্পের অস্থায়ী কার্যালয়ে ৫নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন মোঃ আছেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কামাল উদ্দিনের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ। উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোছন নয়ন।
এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবুল হোছন, আলী নেওয়াজ, ছাত্রলীগ নেতা সালা উদ্দিন কাদের প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ আবু তৈয়ব, সরওয়ার কামাল, জসিম উদ্দিন, হাসান পিয়ালসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি বলেন, ১১তম জাতীয় সংসদ নির্বাচন আমাদের দৌরগোড়ায় চলে এসেছে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপূল ভোটে বিজয়ী করতে যুবলীগকে সংগঠিত করার বিকল্প নেই। তাই গ্রহণযোগ্য নেতৃত্ব গুন সম্পন্ন নেতৃত্ব নির্বাচন করার উপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে মোহাম্মদ ইউছুপকে সভাপতি এবং মোহাম্মদ ইসমাঈলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
