ফরিদুল আলম : হ্নীলা ফোরা কমিটির ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে অত্র ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধ, মানব পাচার ও মাদক দমনে পারিবারিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়।
৩০জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ হলরোমে হ্নীলা ইউনিয়ন ফোরা কমিটির সহায়তায় এবং এ্যাকশনএইড বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় ডায়ালগ সেশন ইউনিয়ন ফোরা কমিটির সভাপতি নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত ডায়ালগ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন এ্যাকশন এইড বাংলাদেশ কক্সবাজার জেলা ফিল্ড কো-অর্ডিনেটর খাইরুল বশর।
উক্ত ডায়ালগ সেশনে অন্যান্যদের মধ্যে অংশ নেন ফোরা কমিটির সদস্য ক্বারী ফরিদুল আলম,এমএমসি কলেজ ট্রাস্টি ইব্রাহীম খলিল, ফোরা কমিটির সদস্য রেজাউল করিম, মফিজুর রহমান, জাফর আলম সাদেক, মৌঃ মোহাম্মদ মিয়া, মৌঃ নুর মোহাম্মদ, এম আব্দুল হক, মোঃ সালাহ উদ্দিন, শামীমা আক্তার, জমিলা বেগম ও জোসনা আক্তার প্রমুখ। উক্ত ডায়ালগ সেশনে নারী ও শিশু নির্যাতন দমনে শিক্ষার প্রসার, অভিভাবকদের সচেতন করা এবং বাল্য বিবাহ প্রতিরোধ পরিবার ও সামাজিক পর্যায়ে প্রচারণার উপর গুরুত্বারোপ করা হয়। এখন মানব পাচার কমে আসছে বলে উল্লেখ করা হলেও আগামীতে এই বিষয়ে সবাইকে সজাগ থাকার দিক-নির্দেশনা প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে মাদক পাচার,অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য এবং অস্ত্রবাজি নিয়ে শংকা প্রকাশ করা হয়। তা দমনে এই প্রকল্পের সার্বজনীন প্রসার ঘটিয়ে সামাজিক সচেতনতা তৈরীর পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা কামনা করা হয়। এই অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন এ্যাকশনএইডের হ্নীলা,হোয়াইক্যং ও বাহারছড়ার ফিল্ড অর্গানাইজার দেলোয়ার হোছাইন ও মোঃ নুরুল হক অনিক। ###
