মোঃ শহীদ উল্লাহ : টেকনাফের উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বোঝাই একটি গাড়ি দূঘর্টনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।
১৭ ফেব্রুয়ারী বিকাল ৩টায় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট হতে মাছের ভাঁড় নিয়ে সড়ক অতিক্রমের সময় দক্ষিণ লম্বরীর মৃত আব্দুল মোতালিবের পুত্র আবদু রহমান (৫৫) কে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বোঝাই একটি টেকনাফ হতে কক্সবাজারগামী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায়। এরপর নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং টেকনাফ মডেল থানা পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে আলাপ-আলোচনা চলছে।
