হ্নীলায় দরিদ্র পরিবারের স্কুল ছাত্র গুরুতর অসুস্থ ; বাঁচাতে চিকিৎসা সহায়তা কামনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

ফরিদুল আলম : হ্নীলা আল্-ফালাহ একাডেমীর ছাত্র ও অসহায়-দরিদ্র পরিবারের ছেলে গুরুতর অসুস্থ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই স্কুল ছাত্রের চিকিৎসার জন্য মোটাংকের টাকা দরকার হয়ে পড়েছে। তাই চিকিৎসা সহায়তার জন্য অসুস্থ ছাত্রের পরিবার সর্বস্তরের মানুষের নিকট সহায়তা কামনা করেছে।

জানা যায়,চলতি মাসের মাঝামাঝিতে হ্নীলা পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়ার) হত-দরিদ্র পরিবারের ছৈয়দ আহমদ প্রকাশ হাদু এবং সেলিনা দম্পতির একমাত্র ছেলে, হ্নীলা আল্-ফালাহ একাডেমীর ১০ম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত মোহাম্মদ সোহেল (১৭) হঠাৎ ঘুমন্ত অবস্থায় মাথার পুরাতন ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। সে পরিবারের ৩ বোন ১ ভাইয়ের মধ্যে সবার বড়। তার চোখ,মুখ ফুলে যেতে থাকায় এই শিক্ষার্থীকে দ্রæত উদ্ধার করে কক্সবাজার অভিজ্ঞ ডাক্তারের নিকট নেওয়া হয়। ডাক্তার পরিস্থিতি পর্যবেক্ষণের পর জানান, ৫/৬মাস পূর্বের মাথার ছোট আঘাত ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিয়েছে। যদি ২/৩দিনের মধ্যে বিশেষ অপারেশন করা না হলে এটি ক্যান্সারে রূপ নিতে পারে। এই অপারেশনের জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। এতে আনুমানিক অপারেশন ও অন্যান্য খরচাদিসহ ৩লক্ষ টাকার মত দরকার হয়ে পড়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকার মানবতাবাদী কয়েকজন যুবক, সহপাঠী, শিক্ষক ও এলাকার গণ্যমান্যদের সমন্বয়ে দরিদ্র পরিবারের এই মেধাবী শিক্ষার্থীর চিকিৎসা সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে।

উক্ত হত-দরিদ্র পরিবারের একমাত্র স্বপ্ন এবং হ্নীলা আল-ফালাহ একাডেমীর মেধাবী ছাত্রকে চিকিৎসা সহায়তা দিয়ে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে প্রবাসী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, দানবীর ও সমাজসেবকসহ সর্বস্তরের জনসাধারণের নিকট আকুল আবেদন জানানো হয়েছে। যারা এই মানবিক কাজে সহায়তা পাঠাতে চান, দয়া করে আপনারা উক্ত স্কুলের শিক্ষক সায়েম সিকদার (০১৮১২-৬১৯৪৫০) এবং বিকাশ নাম্বার (০১৬৪৩৫১৭৫১৮) এ যোগাযোগ করে মানবিক সহায়তা পাঠাতে পারেন। ###