হুমায়ূন রশিদ : হ্নীলায় ইউএনএইচসিআর এর অর্থায়ন এবং কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি সাপোর্ট প্রকল্পের আওতায় বাস্তবায়িত বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য ছাত্রী ছাউনী এবং স্থানীয় জনসাধারণের ভোগান্তি লাঘবে কাঠের ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে।

৩১ডিসেম্বর দুপুর ১২টায় হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইটে ছাত্রীদের জন্য নবনির্মিত ছাত্রী ছাউনীর শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর স্পোর্টস ফোকাল জামাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, স্পোর্টস কো-অর্ডিনেটর আরিফ উল্লাহ, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মান্নান, হ্নীলা ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, ১,২ ও ৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রাহামা আক্তার, স্কুল পরিচালনা কমিটির সদস্য আবছার কামাল নোবেল, জামিল উদ্দিন, স্কুলের শিক্ষক শুল্পব পাল, ক্রীড়া উন্নয়ন সংগঠক খোরশেদ আলমসহ স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুর ১টারদিকে হ্নীলা ইউপির রঙ্গিখালী লামার পাড়ায় বর্ষাকালে শত শত মানুষের যাতায়াতের জন্য নির্মিত কাঠের ব্রীজের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর স্পোর্টস ফোকাল জামাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, স্পোর্টস কো-অর্ডিনেটর আরিফ উল্লাহ, হ্নীলা ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার, টেকনাফ উপজেলা গ্রীণ এনভায়রণ মুভমেন্ট সভাপতি তারেক মাহমুদ রনী, স্থানীয় মুরুব্বী সাবেক মেম্বার আব্দুস শুক্কুর, ঠান্ডা মিয়া, সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনএইচসিআর এর অর্থায়ন এবং কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি সাপোর্ট প্রকল্পের আওতায় এই প্রকল্প ২টি বাস্তবায়িত হওয়ার ফলে বিদ্যালয় ছুটি হলে বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রীরা যানবাহনের অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাতে হত। ছাত্রী ছাউনী নির্মিত হওয়ার ফলে তাদের আর দাড়িয়ে ভোগান্তি পোহাতে হবে না। অপরদিকে প্রতি বছর পাহাড়ি ঢলে রঙ্গিখালী লামার পাড়ায় রাস্তা বিলীন হওয়ায় শত শত পরিবারের হাজারো মানুষকে পানিবন্দি হয়ে থাকতে হতো। কাঠের এই ছোট্ট ব্রীজ নির্মিত হওয়ায় স্থানীয় জনসাধারণের এই ভোগান্তি কমবে বলে আশা করা যাচ্ছে। ####

