ইয়াঙ্গুন বিমান বন্দরে ছিটকে পড়েছে বাংলাদেশি বিমান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে অবতরণের সময় বিমানের ড্যাশ-৮ উড়েোজাহাজ রানওয়ে থেকে সেটি ছিটকে পড়ে।

মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মমকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ড্যাশ-৮ উড়োজাহাজটি ৭৪ জন যাত্রী ধারণে সক্ষম।
FB1723EE 2FA7 42C7 8274 796FDA1AF637 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বিমানটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৪ জন আরোহী ছিলেন। ৩০ জন আরোহীর মধ্যে একজন শিশু, পাইলট ও কেবিন ক্রু ছিলেন আরও চারজন।

একজন গুরুতর আহত। তার পা ভেঙে গেছে। সবাইকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, বিকাল ৩ টা ৪৫ মিনিটে শাহজালাল থেকে ছেড়ে যায়, সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে অবতরণের সময় বিমানটি ছিটকে পড়ে।

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল খান চৌধুরি জানান, ইফতারের আগে এই দুর্ঘটনা ঘটে। অনেকে সামান্য আহত হয়েছে। গুরুতর আহত কেউ নেই। দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে পৌঁছে গেছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে ইয়াঙ্গুনে অবস্থানরত কক্সবাজার-টেকনাফের কয়েকজন ব্যবসায়ী টেকনাফ টুডে কে মুটোফোনে দূর্ঘটনার খবর জানান।