বার্তা পরিবেশক : টেকনাফ সদর ইউনিয়নের একমাত্র নারী শিক্ষার বিদ্যাপীঠ লেঙ্গুরবিল মুহিচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী সম্পূর্ণ বিনামূল্য এবং ৪র্থ শ্রেণী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত একযোগে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। শিশু শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রী উভয়কে ভর্তি করা হচ্ছে।
শুক্রবারসহ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। শিশুর জন্ম সনদপত্রসহ উক্ত সময়ে মাদ্রাসার অফিসে যোগাযোগ করতে সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ০১৮১৭০০৬৭৪৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য, গত ১ জানুয়ারী থেকে দু’য়ার মাধ্যমে আনুষ্টানিকভাবে উদ্বোধনী ক্লাস শুরু হবে।
