এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ফরেস্ট অফিস হিন্দুপাড়া গ্রামে শিবমন্দির উদ্বোধন উপলক্ষে রোববার বিকালে আলোচনা সভা ও গীতাযঞ্জ অনুষ্ঠিত হয়েছে। ডা.সতিন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবমন্দির উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।
স্থানীয় সমাজসেবক মাস্টার সমীর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কমল কান্তি পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য শুধাংসু বিমল সুশীল, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর শিমুল কান্তি সুশীল, মাস্টার রুগ্নেন্দু দাশ, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক তপন কান্তি সুশীল, সনাতনী সেবকসংঘ চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ^জিত বৈষ্ণব, বাবু মধু দে, গণেশ দে, সনাতনী সেবকসংঘ উপজেলার ছাত্র-যুব কমিটির সাধারণ সম্পাদক যিশু কান্তি দে, ডুলাহাজারা ইউনিয়ন সনাতনী সেবকসংঘের সাধারণ সম্পাদক রূপন নাথ, মালুমঘাট হরিমন্দিরের সভাপতি খোকন দাশ, পুলিশবিট জগতধাত্রী মন্দিরের সভাপতি খোকন মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের জনসাধারণ ও সংগঠনের বিপুল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের সকলস্তরের জনসাধারণ যাতে নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে সেইজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি সকল উপসনালয়কে উন্নয়নে ঢেলে সাজাতে প্রতিবছর অর্থবরাদ্দসহ নানাভাবে সহযোগিতা দিচ্ছেন।
তিনি বলেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলা ও পৌরসভার প্রতিটি মন্দিরের উন্নয়নে উপজেলা পুজা উদযাপন পরিষদ কাজ করে যাচ্ছেন। একইসঙ্গে ধর্ম মন্ত্রানালয়ের সহযোগিতায় মন্দির ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বিকশিত করার মাধ্যমে সংখ্যালঘু পরিবারের কোমলমতি শিশুদের লেখাপড়া নিশ্চিত করা হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সকলস্তরের জনগনের সম্প্রীতি নিশ্চিতেও পুজা উদযাপন পরিষদ অবস্থান থেকে কাজ করছে। এজন্য আমরা সবার সহযোগিতা চাই।
