মাতামুহুরীতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে ভেসে গেছে প্রবাসি যুবক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানিতে তলিয়ে গেছে মালয়েশিয়া ফেরত আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবক। বুধবার বিকাল ৪টার দিকে চকরিয়া পৌরশহরের ৯নম্বর ওয়ার্ডের ১নম্বর বাঁধ এলাকায় মাতামুহুরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় ওই যুবক। আরিফ ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বুধবার বিকালে শখের বসে মাতামুহুরী নদীতে উজান থেকে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে ডুবে যায় আরিফ। অনেক খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম। তিনি বলেন, বুধবার বিকালে ওই যুবক পানিতে ভেসে গেলেও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। মাতামুহুরী নদীতে উজান থেকে পাহাড়ি ঢলের পানি নামার কারণে বেশ স্রোত পড়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ওই যুবক পানির ¯্রােতের টানে ভাটির দিকে চলে গেছে। ##