বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে অফিস উদ্বোধন ও উঠান বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন,স্থানীয় সাংসদ শাহীন চৌধুরীর সাথে সমন্বয় রেখে টেকনাফের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জননেত্রী দেশরতœ শেখ হাসিনার সম্মান রক্ষার্থে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমি যৌবনকাল থেকে রাজনীতি করে জনসেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনা এইবার আমাকে পছন্দ করেছেন বিধায় তিনি নৌকা প্রতীক দিয়ে আপনাদের দরবারে পাঠিয়েছেন। আমি আশাকরি প্রধানমন্ত্রীর এই সদিচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা নৌকা প্রতীককে বিপূল ভোটে জয়ী করার উদাত্ত আহবান জানাচ্ছি।
১৫ মার্চ সন্ধ্যা ৭টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের জামাল মার্কেট চত্বরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সাড়ে ৭টায় হ্নীলা মৌলভী বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। রাত ৮টায় হ্নীলা মোচনী গ্রামে নৌকা প্রতীকের উঠান বৈঠক স্থানীয় প্রবীন মুরুব্বী মকবুল হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, স্থানীয় মুরুব্বী জহির আহমদ,মোহাম্মদ আলী মেম্বার, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন,শামসুল আলম,বদিউর রহমান, ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাঈল, মুরুব্বী হাবিবুর রহমান, লোকমান হাকিম, মাষ্টার সেলিম, মোহাম্মদ হোসেন, কামাল উদ্দিন, আব্দুল গফুর, মৌঃ জামাল হোসেন প্রমুখ।
অপরদিকে ঝিমংখালীতে নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগ নেতা সেলিমের সভাপতিত্বে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপরোক্ত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী জনসাধারণের নিকট ভোট প্রার্থনা করে উপরোক্ত কথা বলেন।
