টেকনাফে চালান খালাস করতে গিয়ে ২লাখ ইয়াবা মামলার পলাতক আসামী সলিমুল্লাহ বন্দুক যুদ্ধে নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে ইয়াবার চালান খালাস করতে গিয়েই ২লাখ ইয়াবা মামলার ফেরারী আসামী সলিমুল্লাহ র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত হয়েছে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে দেশীয় অস্ত্র, তাজা বুলেট, খালি খোসা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ৩জুলাই ভোররাতে উপজেলার উপকূলীয় বাহারছড়া উত্তর শীলখালী মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবার একটি বড় চালান খালাসের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১৫,সিপিসি-১,টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হলে র‌্যাবও আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। প্রায় ১০/১৫মিনিট গোলাগুলির পর হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে ২টি অস্ত্র ও ৪রাউন্ড তাজা বুলেট, ৩ রাউন্ড খালি খোসা ও ১০হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে দ্রæত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে নিহতের মৃতদেহ পুলিশকে হস্তান্তর করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরীর পর নিহত মাদক কারবারী সদর ইউপির ইসলামাবাদের নজির আহমদের পুত্র সলিমুল্লাহ (৩৫) বলে সনাক্ত করে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত ব্যক্তি চলতি বছরের গত ২৭ এপ্রিল রাতে র‌্যাবের অভিযানে ২লাখ ইয়াবাসহ তার স্ত্রীকে আটকের সময় পালিয়ে যায়। সে উক্ত মামলার পলাতক আসামীও ছিল।
র‌্যাব-১৫,সিপিসি-১,টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মির্জা শাহেদ মাহতাব লেঃ (এক্স) পিপিএম বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গেলে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল তল্লাশী করে ২টি অস্ত্র ও ৪রাউন্ড তাজা বুলেট, ৩ রাউন্ড খালি খোসা ও ১০হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #