প্রধানমন্ত্রীর জন্মদিনে চকরিয়া পৌরসভার বর্ণিল উৎসব আয়োজন, কেক কাটলেন এমপি জাফর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভার উদ্যোগে মেয়র আলমগীর চৌধুরীর পক্ষথেকে বর্ণিল আয়োজনে জন্মদিনের একগুচ্ছ কর্মসুচি পালিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা।
পরে চকরিয়া পৌরসভার মেয়র কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র উন্নয়নের রুপকার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদে বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গিয়াজ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুসা, চকরিয়া পৌরসভার আওয়ামীলীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ডে কাউন্সিলর বশিরুল আইয়ুব, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব, ৭,৮,৯,মহিলা কাউন্সিলর আন্জুমান আরা, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, পৌরসভার আওয়ামীলীগের সহ-সভাপতি আমান উদ্দিন, চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল রানা পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌরসভার সড়ক বাতি পরিদর্শক রাজীব চৌধুরী। ##