সংবাদ বিজ্ঞপ্তি : অদ্য ২৬ অক্টোবর/ ২০২০ খ্রি.তারিখ মো: আবুল মনসুর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), টেকনাফ এর নেতৃত্বে সি. উপজেলা মৎস্য দপ্তর টেকনাফ এর সার্বিক ব্যবস্হাপনায় ও কোস্ট গার্ড এর সহযোগিতায় ইলিশ সংরক্ষণে ও মৎস্য সংরক্ষন আইন বিষয়ক বঙ্গোপসাগর ও নাফ নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনস্ট করা হয়। নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা /বোট পাওয়া যায়নি। সব নৌকা মাছ ঘাটে নোঙ্গর করা অবস্হায় ছিল।মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন ও মৎস্য অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো:ইউছুপ ও কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জনাব লে. কমান্ডার মোহাম্মদ আমিরুল হক।
