নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সদস্যদের অনুমতিছাড়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিতে নাম ব্যবহারে তীব্র প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব সংবাদদাতা : ৯ জুলাই বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট করতে কতিপয় অবৈধ ও একটি ব্যবসায়ীর চত্র-ছায়ায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের বহিরাগত অধুনালুপ্ত পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী একজন হলুদ সাংবাদিক নামধারী ব্যক্তির অবৈধ ব্যবসার আড়ালে নিজেকে বড় সাংবাদিক পরিচয় দিতে ভুল প্রলোভনে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য ইউনুছকে সভাপতি ও ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক করে নাইক্ষ্যংছড়িতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেন। এতে অনুমতি না নিয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সহ ক্রীড়া সম্পাদক মোঃশাহীন,সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর ও সাবেক অর্থ সম্পাদক মোঃ তৈয়ব উল্লাহ,সানজিদা আক্তার রুনা’র নাম ভাঙ্গিয়ে কমিটি প্রকাশ করেন। উক্ত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করে বেশ কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করান।

এ বিষয়টি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের দৃষ্টি গোচর হয়। এর পর বিষয়টি নিয়ে সোমবার (১৩ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরী সভার আয়োজন করেন। প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা অনুমতি ছাড়া উক্ত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিতে প্রেসক্লাব সদস্যদের নাম প্রকাশ করায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিক নেতারা বলেন, প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের সর্ব বৃহত্তর মাদার সংগঠন এ সংগঠন জাতীয় প্রেসক্লাবের আদলে চলে। সুনামধন্য নাইক্ষ্যংছড়ি ঐক্যবদ্ধ প্রেসক্লাবের বিরুদ্ধে একটি মহল আগেও বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল এখনো তার অংশবিশেষে। ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়া সাংবাদিকরা ষড়যন্ত্রকারী ও কতিপয় বহিরাগত হলুদ সংবাদিক নুর মোহাম্মদসহ জড়িতরা বিবৃতি দিয়ে ভুল স্বীকার বা প্রকাশ্যে ক্ষমা না চাইলে এ বিষয়ে সবার সম্মতিক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য এর আগে গত রবিবার (১২ জুলাই) বিকালে ভুল স্বীকার করে মোঃ ইউনুছ ও আব্দুর রশিদ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নমে এই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যহতি দিয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে লিখিত বিবৃতি প্রদান করেন।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদিন খালেদ,সভাপতি শামিম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, মোঃ ইফসান খান ইমন,অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ, সহ- ক্রীড়া সম্পাদক মোঃ শাহীন, কর্যকারী পরিষদের সদস্য সানজিদা আক্তার রুনা, সদস্য মাহমুদুল হক বাহাদুর, মোঃ তৈয়ব উল্লাহ, মোঃ ইউনুছ, প্রমুখ।