এম.জিয়াবুল হক,চকরিয়া : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী নামক স্থানে প্রাইভেট কারগাড়ি তলাসি চালিয়ে ১৪০০ পিস্ ইয়াবা উদ্ধার ও দুই পাচারকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চিরিংগা হাইওয়ে পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করেন। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার গাড়িও জব্দ করা হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি মো. সাইদুল ইসলাম জানান, গতকাল দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী এলাকায় টিএসআই কাঞ্চন সরকারের নেতৃত্বে একদল টহল পুলিশ অবস্থান নেয়। এ সময় গোপনে প্রাপ্ত তথ্য মতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারগাড়ি (নং চট্টমেট্টো ঢাকা-গ-৩১-৭৪৭৫) তলাসি চালালে সেখানে ১৪০০পিচ ইয়াবা পাওয়া যায়। এ সময় ওই গাড়ির চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরিশালের মুলাদি এলাকার বাসিন্দা মোকাতার আলীর ছেলে কারচালক রবিউল হাওলাদার (২৮) ও শরিয়তপুরের ডামুরা থানার বাসিন্দা আবুল বশরের ছেলে নাছির হোসেন (২৯)। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। #
