ফলোআপ : লেদা ক্যাম্পে ক্ষত-বিক্ষত শিশুর মৃত্যু ; দাফন সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : লেদা রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় শিয়াল কর্তৃক শিশু নিয়ে ক্ষত-বিক্ষত হওয়া শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রাতেই শিশুটিকে দাফন করা হয়েছে।

২৯ আগষ্ঠ দুপুরের দিকে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-২২ ব্লকের বাসিন্দা হোসন আহমদের শিশু কন্যা রিয়া মনি (৭) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ বাড়িতে এনে বাদে এশা স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে বলে ব্লক মাঝি আজিম উল্লাহ নিশ্চিত করেন।

উল্লেখ্য ভোররাত সাড়ে ৩টারদিকে টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-২২ ব্লকের বাসিন্দা হোসন আহমদ বাড়ির বাহিরে থাকায় স্ত্রী নুর কাইদা ঘরের দরজা খোলা রেখে শিশু বাচ্চা রিয়া মনি (৭) কে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরে একটি শিয়াল এসে বাচ্চাকে টেনে বাহিরে নিয়ে খেতে শুরু করে। তখন বাচ্চা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশী ঈমান হোসন শিশুর সজোরে কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখে শিয়াল এই শিশুর পায়ু অংশ খেয়ে রক্তাক্ত করে ফেলেছে। তখন সে হৈ ছৈ করে শিশুটিকে উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।