শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক, জোষ্ঠ্য সাংবাদিক মো. আবুল বশর নয়নের মা আলকুম বাহার মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ১৮ মার্চ বিকেলে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষনি:শ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভূগছিলেন। আলকুম বাহার তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী এজেহার মিয়া ১৭ বছর আগেই মারা গেছেন।
আলকুম বাহারের জানাজা নামাজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় স্থানীয় তুলাতলী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, দৈনিক দিনকাল পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালি, দৈনিক হিমছড়ি পত্রিকার বার্তা সম্পাদক ছৈয়দ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহসভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আব্দুর রশিদ, সহ-ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহীন, কার্যকরী সদস্য মুফিজুর রহমান, সদস্য মাহমুদুল হক বাহাদুর, মোহাম্মদ তৈয়ব উল্লাহ,মো,ইউনুছ প্রমূখসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
