হোয়াইক্যং উলুবনিয়ায় করোনা প্রাদৃর্ভাবে ক্ষতিগ্রস্থদের মধ্যে ফ্রেন্ডস ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হোয়াইক্যং উলুবনিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়া অসহায়-দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ২৪ এপ্রিল বিকালে উলুবনিয়া জামান-সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে উলুবনিয়া ও ডেইলপাড়ার বৈশ্বিক মহামারী করোনার প্রাদৃর্ভাবে ক্ষতিগ্রস্থ হত-দরিদ্র ৪০ পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজানের ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে। এতে উপস্তিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন রশিদ সিকদার, স্থানীয় সমাজ সর্দার আলহাজ্ব জাফর আলম , আলহাজ্ব নুর আহম্মদ সর্দার, উলুবনিয়ার সমাজ সেবক ও দলিল লেখক মুন্সি সাইফুল ইসলাম সাব্বির, হাজী মনিরুল ইসলাম এবং হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়াদ মাসুদসহ উলুবনিয়া ফ্রেন্ডস ক্লাবের সদস্যবৃন্দ।

উক্ত সংগঠন পূর্বেও বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি করোনার প্রাদৃর্ভাবে গ্রামে জীবানু নাশক স্প্রে করণ, জনসচেতনতা লিফলেট বিতরণ, গ্রামের মসজিদে হাত দোয়ার সাবান বিতরণসহ বিভিন্ন সামাজিক মুলক কাজে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। আগামীতেও এই সংগঠন সামাজিক উন্নয়নমুলক কাজে সার্বিকভাবে ভুমিকা রাখতে পারে সে জন্য সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।