টেকনাফ সদরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি :

টেকনাফ সদরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) বিকাল ৪ টায় পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর।

এতে বিশেষ বক্তা ছিলেন সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ।

এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা জাবেদ ইকবাল চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, এড. মঈনুল হোসেন চৌধুরী, সেলিম সিকদার, মোস্তাক আহমদ, এজাহার মিয়া, হোসেন আহমদ মেম্বার, হামজালাল মেম্বার ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ।

সভায় দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে প্রতিটি ওয়ার্ডের ১৫০ জনের প্রাথমিক সদস্যের তালিকা তৈরির জন্য কমিটি গঠন করা হয়।