টেকনাফে ৮লাখ ইয়াবা ও ট্রলারসহ আটক-৪

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম/রাশেদ মাহমুদ রাসেল,টেকনাফ:টেকনাফ শাহপরীরদ্বীপ সমুদ্র উপকূলীয় এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) কক্সবাজার ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ট্রলার হতে ৮লাখ পিস ইয়াবা বড়ি,৩জন মিয়ানমার নাগরিকসহ ৪জনকে আটক করেছে।
জানা যায়,২৭সেপ্টেম্বর বিকাল ৪টায় কক্সবাজার র‌্যাব-৭ ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন টেকনাফ নাইট্যংপাড়াস্থ পাউবো রেস্টহাউস ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। উক্ত সংবাদ সম্মেলনে তিনি ইয়াবাসহ আটক মিয়ানমারের আকিয়াব জেলার হাইচ্ছুরাতার নাগরিক আবুল বশরের পুত্র হাফিজ উল্লাহ (২৪),কিতার বিলের মৃত নজু মিয়ার পুত্র মোঃ জমিল (২৪),নারীর বিলের মৃত হোছনের পুত্র বদিউল আলম (৪৫)ও টেকনাফ ধূম পারার বিলের সোবহান হাওলাদারের পুত্র মোহাম্মদ আলীর উপস্থিতিতে পুরো অভিযানের চিত্র তুলে ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উল্লেখ্য,ভোররাত সাড়ে ৪টারদিকে একটি দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ শাহপরীরদ্বীপ গভীর সমুদ্র উপকূলীয় এলাকা হতে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮লাখ ইয়াবা, ট্রলারসহ উপরোক্তদের আটক করেন। আটককৃতদের সংশ্লিষ্ট আইনের পৃথক মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।